বাগেরহাটের রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
Khulna24 • প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ সকাল
বাগেরহাটের রামপাল উপজেলায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রোনশেন মিরাখালী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপাল থানা পুলিশ। পরে সেখান থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেননি।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারলে অথবা নিখোঁজ কোনো তরুণীর সঙ্গে মিল খুঁজে পেলে রামপাল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এদিকে, অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই খবরটি কেমন লাগল?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।