খুলনায় অস্ত্র-গুলি ও ম্যাগাজিন উদ্ধার, গ্রেপ্তার ৬
Khulna24 • প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ রাত
খুলনায় বিশেষ অভিযান চালিয়ে নূর আজিম বাহিনীর সক্রিয় সদস্য সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার হওয়া একজনের বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ৭ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে ৮ নভেম্বর সকাল ৫টা পর্যন্ত খুলনা সদর থানা-পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) ও রাসেল শেখ (২৫)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার সবুজ শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই খবরটি কেমন লাগল?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।