বটিয়াঘাটায় অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রিয়াঙ্কা গাইন (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Khulna24 • প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:২০ রাত • আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১১:২১ রাত
নিজস্ব প্রতিবেদক, বটিয়াঘাটা:
খুলনার বটিয়াঘাটা উপজেলায় প্রিয়াঙ্কা গাইন (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর বটিয়াঘাটা ইউনিয়নের খলসিবুনিয়া এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রিয়াঙ্কা ওই এলাকার প্রীতিশ গাইনের মেয়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রিয়াঙ্কার মা মল্লিকা গাইন ঘরের দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ওই ছাত্রীর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বটিয়াঘাটা থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
এই খবরটি কেমন লাগল?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।