বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ লগইন
খুলনা • অপরাধ • বটিয়াঘাটা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ বাদল হাওলাদার

খুলনায় ছাত্রদল নেতা অহিদুজ্জামান বাদল হাওলাদারকে গু*লি

Khulna24 • প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৬ দুপুর

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ বাদল হাওলাদার

নিজস্ব প্রতিবেদক, বটিয়াঘাটা (খুলনা):

খুলনার বটিয়াঘাটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন অহিদুজ্জামান বাদল হাওলাদার। এ সময় দুর্বৃত্তরা পরপর তিনটি গুলি ছুড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বটিয়াঘাটার চক্রখালী মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে চক্রখালী মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা বাদল হাওলাদারকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি ছোড়ে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে তাঁর ওপর হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

খুলনা২৪ | সত্যের সন্ধানে সবসময়।

এই খবরটি কেমন লাগল?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

সব মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হয়। ভদ্র ভাষায় লিখুন।

সম্পর্কিত খবর