বটিয়াঘাটা থানার নতুন ওসি হিসেবে যোগ দিলেন এস এম মিজানুর রহমান
Khulna24 • প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ দুপুর
বটিয়াঘাটা প্রতিনিধি | Khulna24.com
খুলনার বটিয়াঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এস এম মিজানুর রহমান।
তাঁর যোগদানকে কেন্দ্র করে বটিয়াঘাটা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা করছেন স্থানীয়রা।
নতুন ওসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বটিয়াঘাটা থানা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা, দ্রুত আইনি সহায়তা প্রদান এবং পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর ভূমিকা প্রত্যাশা করছেন এলাকাবাসী।
বটিয়াঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমানকে বটিয়াঘাটায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Khulna24.com-এর পক্ষ থেকে নবাগত ওসিকে স্বাগতম। তাঁর দায়িত্ব পালনের সফলতা কামনা করছি।
এই খবরটি কেমন লাগল?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।