শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ লগইন
খুলনা • রূপসা

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

Khulna24 • প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ বিকাল

রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
রূপসায় বিএনপি নেতা জাকির হোসেনকে গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় মোঃ জাকির হোসেন (৪৩) নামে এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় হিরকের দোকানে বসে থাকা অবস্থায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে জাকির হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি করার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আবু সাইদের বড় ভাই।

এদিকে, এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

এই খবরটি কেমন লাগল?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

সব মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হয়। ভদ্র ভাষায় লিখুন।

সম্পর্কিত খবর