বটিয়াঘাটায় অপহরণের সময় দুই আসামি গ্রেফতার, ভিকটিম উদ্ধার
বটিয়াঘাটায় অপহরণের সময় দুই আসামি গ্রেফতার, উদ্ধার ভিকটিম ও মোটরসাইকেল
Khulna24 • প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ সকাল
খুলনা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটায় অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় অভিযান চালিয়ে দুই আসামিকে হাতেনাতে গ্রেফতার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। এ সময় অপহৃত যুবক ইমন হোসেনকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বটিয়াঘাটা থানাধীন মল্লিকের মোড় এলাকায় ইমন হোসেন নামে এক যুবককে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় বটিয়াঘাটা থানা পুলিশের একটি আভিযানিক দল দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, আলী আকবর ওরফে মোহাম্মদ আলী (২৫) এবং মো. আরিফ (২০)। তারা দুজনই খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া (ওয়াপদা রোড) এলাকার বাসিন্দা।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে লাল রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন হোন্ডা মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া একই রাতে পুলিশের পৃথক আরেকটি অভিযানে অপহৃত ইমন হোসেনের চুরি হওয়া মোটরসাইকেলটি বটিয়াঘাটা থানাধীন জলমা ফেরিঘাট-সংলগ্ন দুর্গামন্দিরের সামনে পাকা রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অপরাধ দমনে আপসহীন ও জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: জেলা পুলিশ, খুলনা।
আরো খবরঃ
বটিয়াঘাটায় ৬০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
বটিয়াঘাটা উপজেলা: ইতিহাস, নামকরণ, ৭ ইউনিয়ন, জনসংখ্যা, নদ-নদী ও দর্শনীয় স্থান
Khulna 24
এই খবরটি কেমন লাগল?
#খুলনা নিউজ#Khulna News#বটিয়াঘাটা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।