শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ লগইন
চাকরি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ৮৪৩ পদে নিয়োগ, আবেদন শুরু অনলাইনে

Khulna24 • প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ বিকাল

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ৮৪৩ পদে নিয়োগ, আবেদন শুরু অনলাইনে

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে (বাপাউবো) চারটি পদে ৮৪৩ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী পরিচালক (প্রশাসন), ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, হিসাব করণিক ও অফিস সহায়ক পদে এসব নিয়োগ দেওয়া হবে।

পদভিত্তিক নিয়োগের বিবরণ

১. সহকারী পরিচালক (প্রশাসন)

- পদসংখ্যা: ৩০টি

- বেতন গ্রেড: ৯

- বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা

- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

- অভিজ্ঞতা: এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

২. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

- পদসংখ্যা: ৪৬৮টি

- বেতন গ্রেড: ১৬

- বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা

- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

- অভিজ্ঞতা: নির্মাণকাজে অন্তত এক বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।

৩. হিসাব করণিক

- পদসংখ্যা: ৯৭টি

- বেতন গ্রেড: ১৬

- বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা

- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

- অভিজ্ঞতা: এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

৪. অফিস সহায়ক

- পদসংখ্যা: ২৪৮টি

- বেতন গ্রেড: ২০

- বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা

- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের শেষ সময়

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৪ জানুয়ারি ২০২৭, সোমবার বিকেল ৪টা।

আবেদনসংক্রান্ত ওয়েবসাইট: www.prebd.com

আগের আবেদনকারীদের জন্য নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে প্রকাশিত সংশ্লিষ্ট পদগুলোর নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যারা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনগুলো বহাল থাকবে। তবে আগের আবেদনকারীদের আবেদন যথাযথভাবে গৃহীত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের প্রচলিত বিধিবিধান অনুসরণ করা হবে। এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পদসংখ্যা হ্রাস-বৃদ্ধি এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সূত্র: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, প্রকাশিত ২৫ নভেম্বর ২০২৬।

এই খবরটি কেমন লাগল?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

সব মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হয়। ভদ্র ভাষায় লিখুন।

সম্পর্কিত খবর