নিয়োগ দিচ্ছে সুলতান’স ডাইন, দ্রুত আবেদন করুন
ইয়াসিন শেখ সজীব • প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ সকাল
নিয়োগ দিচ্ছে সুলতান’স ডাইন, দ্রুত আবেদন করুন
নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রিয় রেস্তোরাঁ সুলতান’স ডাইন। প্রতিষ্ঠানটি তাদের স্টোরে ম্যানেজমেন্ট বিভাগ ইনভেন্টরি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত।আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও টি/এ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্টসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।বিভাগ: স্টোর ম্যানেজমেন্ট
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: প্রতিবেদন ও নথিপত্র প্রস্তুত করা, সমগ্র ইনভেন্টরির ওপর নজর রাখা, ওয়্যারহাউস ও স্টোরেজ ব্যবস্থাপনায় দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৩ থেকে ৩৩ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: ১৩,০০০-১৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৬
এই খবরটি কেমন লাগল?
মন্তব্য (১)
আসসালামু আলাইকুম। আমি সুলতান ডাইন রেস্টুরেন্টে চাকরি করতে আগ্রহী। বর্তমানে কোনো পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে কি না এবং আবেদন করার নিয়ম কী, জানালে উপকৃত হব। ধন্যবাদ।