খুলনায় পৃথক অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
Khulna24 • প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ রাত
বটিয়াঘাটা প্রতিনিধি | খুলনা ২৪
খুলনায় মাদকবিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বটিয়াঘাটা থানা পুলিশের অভিযানে একজন এবং এর আগে বুধবার (১৮ নভেম্বর) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বটিয়াঘাটা উপজেলার ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা এলাকায় রাস্তার পাশে খাসজমিতে নির্মিত একটি কাঁচা ঘরে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ মোঃ রসুল শেখ (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে বটিয়াঘাটা থানা পুলিশ।
গ্রেফতার রসুল শেখ দেবীতলা এলাকার ইসমাইল শেখের ছেলে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ২০১৯ ও ২০২২ সালে দায়ের করা দুটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ২০২৪ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানায় মারামারির অভিযোগে দায়ের করা একটি মামলার তথ্যও রয়েছে।
অন্যদিকে, বুধবার (১৮ নভেম্বর) খুলনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) রূপসা, তেরখাদা, দিঘলিয়া, ফুলতলা ও ডুমুরিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জের স্থায়ী বাসিন্দা ও বর্তমানে লবণচরার সাচিবুনিয়া এলাকার বাসিন্দা নুর ইসলাম আকন ওরফে নুরু (৩২), সাচিবুনিয়া এলাকার মোঃ নয়ন হাওলাদার (৩২) এবং দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম এলাকার মোঃ আবু হানিফ (৩১)।
পুলিশের তথ্য অনুযায়ী, নুর ইসলাম আকনের বিরুদ্ধে আগে দুটি মামলার তথ্য রয়েছে। নয়ন হাওলাদার বটিয়াঘাটা এলাকার একটি কথিত সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। অন্যদিকে, আবু হানিফ পথের বাজার বটতলা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। তার বিরুদ্ধেও একাধিক মাদক মামলার তথ্য রয়েছে।
খুলনা জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতার চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। একই সঙ্গে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
খুলনা ২৪ | সত্য প্রকাশে নির্ভীক।
এই খবরটি কেমন লাগল?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সম্পর্কিত খবর
২৯শে এপ্রিল তৃতীয় ধাপে বটিয়াঘাটার সবকটি ইউনিয়নে ভোটগ্রহণ
১৫ ঘন্টা আগে
বটিয়াঘাটায় ৬০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
১৮ ঘন্টা আগে
বটিয়াঘাটা উপজেলা: ইতিহাস, নামকরণ, ৭ ইউনিয়ন, জনসংখ্যা, নদ-নদী ও দর্শনীয় স্থান
৪ দিন আগে