সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ লগইন
চাকরি

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

Khulna24 • প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ বিকাল

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল (কেসিএমসিএইচ)-এ বিভিন্ন পদে দক্ষ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিয়োগের বিস্তারিত তথ্য:

পদবী

বয়স (অনূর্ধ্ব)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বেতন/ভাতা

ফার্মাসিস্ট

৩০ বছর

ডিপ্লোমা-ইন-ফার্মেসী

আলোচনা সাপেক্ষে

সেলসম্যান ফার্মেসী

৩০ বছর

এইচএসসি পাস; ফার্মেসী কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

আলোচনা সাপেক্ষে

সিকিউরিটি গার্ড

৩০ বছর

এসএসসি পাস; বৃহৎ কোনো প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

আলোচনা সাপেক্ষে

আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী:

​আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

​চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

​আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন পাঠাতে হবে।

​চাকুরীর জন্য কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

​আবেদন পাঠানোর ঠিকানা ও শেষ সময়:

আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পরিচালক (হাসপাতাল), খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫-২৬, কেডিএ এভিনিউ, খুলনা বরাবর সরাসরি/ডাকে অথবা info@kcmch.com.bd ইমেইলে পাঠাতে হবে। যেকোনো প্রয়োজনে ০১৯৯৯০৯৯০৯৯ হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।

এই খবরটি কেমন লাগল?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

সব মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হয়। ভদ্র ভাষায় লিখুন।

সম্পর্কিত খবর