শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ লগইন
খুলনা • অপরাধ

খুলনায় সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ২ বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার

Khulna24 • প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ বিকাল

খুলনায় সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে ২ বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার

খুলনার দৌলতপুরে সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিদা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দৌলতপুর হাঁস খামার সংলগ্ন এলাকায় অবস্থিত ওই বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়ভাবে বাড়িটি মেহেদী হাসান মমির নানি বাড়ি হিসেবে পরিচিত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল দৌলতপুরের ওই বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাড়ির ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল এবং ১৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

অভিযানের সময় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই খবরটি কেমন লাগল?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

সব মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হয়। ভদ্র ভাষায় লিখুন।

সম্পর্কিত খবর