রবিবার, ২২ নভেম্বর ২০২৬ লগইন
জাতীয়

স্বর্ণের দামে বড় পতন, যে দামে মিলছে ভরি

ইয়াসিন শেখ সজীব • প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ রাত • আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪০ রাত

স্বর্ণের দামে বড় পতন, যে দামে মিলছে ভরি

স্বর্ণের দামে বড় পতন, যে দামে মিলছে ভরি

শের বাজারে টানা পাঁচ দফা কমানো হয়েছে স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমেছে দুই হাজার ২১৬ টাকা। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৫৯২টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছেশনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪১ হাজার ৭১৭ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ৯ হাজার ৮৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৮০ হাজার ২৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

এর আগে গত ৬ নভেম্বর, ১১ নভেম্বর, ১২ নভেম্বর ও ১৩ নভেম্বর চার দফায় কমানো হয় স্বর্ণের দাম।

এই খবরটি কেমন লাগল?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

সব মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হয়। ভদ্র ভাষায় লিখুন।

সম্পর্কিত খবর