রবিবার, ২২ নভেম্বর ২০২৬ লগইন
রাজনীতি • অপরাধ

মোংলায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপ, তিন দিন পর যুবক আটক

Khulna24 • প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ বিকাল

মোংলায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল বোমা নিক্ষেপ, তিন দিন পর যুবক আটক

বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন দিন পর শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে অভিযান চালিয়ে রাকিবকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত নজরুল ইসলাম খানের ছেলে। তার মায়ের নাম রোকসানা বেগম।

এর আগে গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

ঘটনার পর ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে রাকিব খানকে আটক করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোন ধারায় মামলা করা হচ্ছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

খুলনা ২৪ | সত্য প্রকাশে নির্ভীক।

এই খবরটি কেমন লাগল?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

সব মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হয়। ভদ্র ভাষায় লিখুন।

সম্পর্কিত খবর