প্রতারণা করে আত্মসাৎকৃত অর্থ ও প্রতারণালব্ধ আয় হতে ক্রয়কৃত আলামতসহ দম্পতি আটক।
ইয়াসিন শেখ সজীব • প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৫ দুপুর
যশোরে মাধ্যমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোরের অভিযানে ভুয়া অর্ডারের মাধ্যমে প্রতারণার কাজে ব্যবহৃত ডিভাইস,
মামলার বাদী রাজিবুল হক তূর্য্য (পিতা- মঞ্জুরুল হক, সাং- সুলতানপুর, ইউনিয়ন- ফতেপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোর) থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন যে, গত ১৭/১০/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:০৮ ঘটিকার সময় জনৈক ব্যক্তি নিজেকে ঢাকার মহাখালীস্থ প্যারাগন ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে একটি ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে গাজীপুরের ফারাজ ট্রেড ইন্টারন্যাশনালের নিকট থেকে ৬০০ বস্তা এনিম্যাল ফিডের কাঁচামাল অর্ডার করেন, যার আনুমানিক বাজারমূল্য ২১,৫০,০০০/- (একুশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। উক্ত মালামাল গত ২৩/১০/২০২৬ তারিখে যশোরের কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া-জঙ্গলবাঁধাল এলাকায় অবস্থিত প্যারাগন ফিডের নির্ধারিত স্থানে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ওই দিন দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন শানতলা পেপসি গেট এলাকায় অজ্ঞাতনামা আব্দুল কাইয়ুম নামধারী এক ব্যক্তি নিজেকে প্যারাগন ফিডের কর্মচারী পরিচয় দেন এবং প্রতারণার উদ্দেশ্যে মালামাল বহনকারী গাড়ির সাথে যোগাযোগ স্থাপন করেন। পরবর্তীতে প্রতারক চক্রের সদস্যরা নিজেদের প্যারাগন ফিডের সংশ্লিষ্ট কর্মচারী পরিচয় দিয়ে ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে উক্ত ২১,৫০,০০০/- টাকা মূল্যের ৬০০ বস্তা ফিডের কাঁচামাল নছিমনযোগে নামিয়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে নির্ধারিত স্থানে মালামাল পৌঁছানোর বিষয়ে খোঁজখবর নিয়ে বাদী জানতে পারেন যে, মালামালগুলো প্রকৃত প্রাপকের নিকট পৌঁছায়নি। এরপর গত ২৫/১০/২০২৬ তারিখে তারা জানতে পারেন যে, প্যারাগন ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মশিউর রহমানের মোবাইল নম্বর ক্লোন করে অথবা তাঁর পরিচয় ও যোগাযোগের তথ্য জালিয়াতি করে প্রতারক চক্রটি ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরির মাধ্যমে উক্ত মালামাল আত্মসাৎ করেছে। উল্লেখ্য যে, ভুয়া ওয়ার্ক অর্ডারটিতে 'MD KHALEK SARKAR' নামধারী ডাচ-বাংলা ব্যাংকের হিসাব উল্লেখ ছিল।
সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই(নিঃ) দেবব্রত ঘোষ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয় একটি চৌকস টিম ইং ২৭/১১/২০২৬ খ্রিঃ তারিখে ০০.০৫ ঘটিকায় খুলনা জেলার খানজাহানআলী থানাধীন মিরপাড়া জিনাতলা গ্রামস্থ জণৈক মোঃ তুরজাউর রহমান (৪৫) এর মালিকানাধীন ধৃত আসামী মোঃ খালেক সরকার (৩৩) ও নীলা খাতুন (৩৬) কে ভাড়াকৃত বাসা হতে গ্রেফতার করে। খালেক সরকার (৩৩) এবং আসামী নীলা খাতুন (৩৬), দ্বয়ের হেফাজত হতে একটি পকেট রাউটার GP সিম সংযুক্ত, একটি সাদা কাগজে মোড়ানো ২টি airtel ও ৪ টি রবি সিম, একটি Oppo A6 মোবাইল, একটি Redmi A7 PRO মোবাইল ও একটি Suzuki Gixxerr 250 ce নেভী ব্লু রং এর মোটরসাইকেল উপরে বর্নিত আলামতসমূহ প্রতারণার কাজে ব্যবহৃত এবং প্রাতারণালব্ধ অর্থ দিয়ে ক্রয়কৃত। পরবর্তীতে খালেক সরকার (৩৩) এর দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নতুন উপশহরস্থ জণৈক মোঃ ইমরান হোসেন এর মালিকানাধীন মোঃ খালেক সরকার এর ভাড়াকৃত বাসা হতে অদ্য ২৭/১১/২০২৬ খ্রিঃ, সময়-০৫.৩০ ঘটিকার সময় একটি VIVO Y50e মডেলের মোবাইল ফোন, ১টি symphony Max 10 মডেলের মোবাইল ও ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার টাকা) জব্দ করে। আসামী খালেক সরকার (৩৩) নামে পূর্ব ০৯ (নয়) টি বিভিন্ন মামলা রয়েছে।
আসামীদের নাম ও ঠিকানাঃ
০১। খালেক সরকার (৩৩)
পিতা-মোঃ ইসমাইল হোসেন, মাতা-মোছাঃ আয়তন খাতুন, সাং-দোদারিয়া (পূর্বপাড়া), থানা-চাটমোহর, জেলা-পাবনা।
০২। নীলা খাতুন (৩৬)
পিতা-মোঃ চান সরদার, মাতা-শাহানারা বেগম, স্বামী- খালেক সরকার, সাং-রায়ের মহর দঃ পাড়া মোল্যাপাড়া রোড, (চান এর বাড়ী), থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা।
উদ্ধারঃ
০১। একটি পকেট রাউটার GP সিম সংযুক্ত।
০২। একটি সাদা কাগজে মোড়ানো ২টি airtel ও ৪ টি রবি সিম।
০৩। একটি Oppo A6 মোবাইল
০৪। একটি Redmi A7 PRO মোবাইল।
০৫। একটি Suzuki Gixxerr 250 ce নেভী ব্লু রং এর মোটরসাইকেল।
০৬। একটি VIVO Y50e মডেলের মোবাইল ফোন।
০৭। ১টি symphony Max 10 মডেলের মোবাইল।
০৮। ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার টাকা)।
এই খবরটি কেমন লাগল?
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সম্পর্কিত খবর
খুলনায় আবারও গু-লি-র শব্দ, এবার পানুর চায়ের দোকান লক্ষ্য করে ৩ রাউন্ড ফায়ার
৩ দিন আগে
পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক
৫ দিন আগে
গোপালগঞ্জে সহিংসতা সতর্ক পদক্ষেপের পক্ষে সরকার দুই থানার খোয়া যাওয়া অস্ত্রের সংখ্যা নিরূপণ করা হচ্ছে
৬ দিন আগে