বুধবার, ১১ নভেম্বর ২০২৬ লগইন
শিক্ষা

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর নির্ধারণ করলো সরকার

Khulna24 • প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:১২ সকাল

প্রথম শ্রেণিতে ভর্তির বয়স ৬ বছর নির্ধারণ করলো সরকার

সরকার বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স পাঁচ বছর থেকে বাড়িয়ে ছয় বছর নির্ধারণ করেছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে বয়স অবশ্যই সাত বছরের কম হতে হবে।

অর্থাৎ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণ করা শিশুরাই ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হবে। বয়স প্রমাণের জন্য আবেদনের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছর অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির সর্বনিম্ন বয়স পাঁচ বছর রাখা হয়েছিল। নতুন নীতিমালায় সেই বয়সসীমা এক বছর বাড়ানো হয়েছে। এই নীতিমালা দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এই খবরটি কেমন লাগল?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

সব মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হয়। ভদ্র ভাষায় লিখুন।

সম্পর্কিত খবর