বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ লগইন
অপরাধ

খুলনায় নিহত \কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান, ১৫৪ পিস গুলিসহ বড় ভাই আটক

Super Admin • প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ দুপুর

খুলনায় নিহত \কাউন্সিলর টিপুর বাসায় ডিবির অভিযান, ১৫৪ পিস গুলিসহ বড় ভাই আটক

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রয়াত সহসভাপতি গোলাম রব্বানী টিপুর বাসায় অভিযান চালিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার শয়নকক্ষের আলমারি থেকে ১৫৪ পিস গুলি উদ্ধার এবং তার বড় ভাই গোলাম রসুল বাদশাকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ভোরে ডিবি পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির গোয়েন্দা শাখার একটি দল নগরীর দৌলতপুর এলাকার নিহত গোলাম রব্বানী টিপুর বাড়িতে অভিযান চালায়। তল্লাশীর একপর্যায়ে ঘরের স্টিলের আলমারির ভেতর থেকে ১৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য টিপুর বড় ভাই গোলাম রসুলকে আটক করা হয়েছে, যিনি পেশায় একজন শিক্ষক এবং একটি পত্রিকার খুলনা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক গোলাম রসুল অস্ত্রের লাইসেন্স থাকার কথা স্বীকার করলেও উদ্ধারকৃত গুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। গুলিগুলো তার ভাই টিপুর রেখে যাওয়া বলে দাবি করলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারকৃত গুলিসহ আটক ব্যক্তিকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত বছর (২০২৫ সালের জানুয়ারি মাসে) কক্সবাজারের একটি হোটেলের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন তৎকালীন কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। সেই চাঞ্চল্যকর হত্যা মামলার রেশ কাটতে না কাটতেই তার বাসায় বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই খবরটি কেমন লাগল?

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

সব মন্তব্য যাচাইয়ের পর প্রকাশিত হয়। ভদ্র ভাষায় লিখুন।

সম্পর্কিত খবর