সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
চাকরি

নিয়োগ দিচ্ছে সুলতান’স ডাইন, দ্রুত আবেদন করুন

ইয়াসিন শেখ সজীব • ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ সকাল

নিয়োগ দিচ্ছে সুলতান’স ডাইন, দ্রুত আবেদন করুন

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রিয় রেস্তোরাঁ সুলতান’স ডাইন। প্রতিষ্ঠানটি তাদের স্টোরে ম্যানেজমেন্ট বিভাগ ইনভেন্টরি অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত।আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও টি/এ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্টসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।বিভাগ: স্টোর ম্যানেজমেন্ট

লোকবল নিয়োগ: ১০ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: প্রতিবেদন ও নথিপত্র প্রস্তুত করা, সমগ্র ইনভেন্টরির ওপর নজর রাখা, ওয়্যারহাউস ও স্টোরেজ ব্যবস্থাপনায় দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৩ থেকে ৩৩ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ১৩,০০০-১৫,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: টি/এ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৬