Khulna24 • ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ বিকাল
খুলনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল (কেসিএমসিএইচ)-এ বিভিন্ন পদে দক্ষ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নিয়োগের বিস্তারিত তথ্য:
পদবী | বয়স (অনূর্ধ্ব) | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বেতন/ভাতা |
|---|---|---|---|
ফার্মাসিস্ট | ৩০ বছর | ডিপ্লোমা-ইন-ফার্মেসী | আলোচনা সাপেক্ষে |
সেলসম্যান ফার্মেসী | ৩০ বছর | এইচএসসি পাস; ফার্মেসী কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে | আলোচনা সাপেক্ষে |
সিকিউরিটি গার্ড | ৩০ বছর | এসএসসি পাস; বৃহৎ কোনো প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী:
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ আবেদন পাঠাতে হবে।
চাকুরীর জন্য কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
আবেদন পাঠানোর ঠিকানা ও শেষ সময়:
আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ ইং তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পরিচালক (হাসপাতাল), খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫-২৬, কেডিএ এভিনিউ, খুলনা বরাবর সরাসরি/ডাকে অথবা info@kcmch.com.bd ইমেইলে পাঠাতে হবে। যেকোনো প্রয়োজনে ০১৯৯৯০৯৯০৯৯ হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।