ইয়াসিন শেখ সজীব • ২১ নভেম্বর ২০২৬, ০২:৩০ দুপুর
যুবদলের মিছিলে যুবলীগের হামলা, ৩০ মোটরসাইকেল ভাঙচুর-আগুন
চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের কিপাইতনগরে যুবদলের মিছিলে হামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। এ সময় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর, কয়েকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া এবং একটিতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।ফটিকছড়ি উপজেলা কৃষকদলের সদস্য মো. আকিব বলেন, বিকেলে যুবদলের একটি মোটরসাইকেল মিছিল কিপাইতনগর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলটিতে অতর্কিত হামলা চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন যুবদল-ছাত্রদল নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।শনিবার (২১ নভেম্বর) বিকেলে নানুপুর ইউনিয়নের কিপাইতনগর গ্রামে এ ঘটনা ঘটে।এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।