সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
বটিয়াঘাটা

বটিয়াঘাটায় ৬০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

Khulna24 • ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৭ দুপুর

খুলনা: খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ আলেয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বটিয়াঘাটা থানাধীন কায়েমখোলা হুলা গ্রামে পলাতক আসামি আকিবুর হাওলাদারের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আলেয়া বেগমের দেখানো ও দেওয়া তথ্য অনুযায়ী বসতঘরের ভেতরে একটি খাটের নিচ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার আলেয়া বেগমের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বটিয়াঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাধারণ প্রশ্নোত্তর

কোথায় অভিযান চালানো হয়? খুলনার বটিয়াঘাটা উপজেলার কায়েমখোলা হুলা গ্রামে।

কত পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে? ৬০০ গ্রাম।

গ্রেপ্তার ব্যক্তির নাম কী? আলেয়া বেগম (৪০)।

উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য কত? ৩ হাজার টাকা।

কোন আইনে মামলা হয়েছে? ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে।

খুলনা ২৪ | সত্য প্রকাশে নির্ভীক।