সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
দাকোপ

দাকোপে ৭ বোতল দেশীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Khulna24 • ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৪২ বিকাল

খুলনার দাকোপে ৭ বোতল দেশীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাকোপ থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন টিভিএস মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি (পশুরধার) গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুনকুড়ি ঘাট থেকে বাজুয়া বাজারগামী ইটের সলিং রাস্তার ওপর দেবব্রত রায়ের মুদিদোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭ বোতল কান্ট্রি লিকার (দেশীয় মদ) উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জয়ন্ত রায় (৪৩), পিতা স্বপন রায় এবং সাগর রায় (২৬), পিতা মোহন রায়। তারা দুজনই দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখতেন এবং সুযোগমতো বিক্রি করতেন।

এ ঘটনায় দাকোপ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।