সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
ডুমুরিয়া

ডুমুরিয়ায় বিএনপি নেতাক গুলি করে যুবককে হত্যা

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতাক গুলি করে যুবককে হত্যা

Khulna24 • ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ সকাল

খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় একটি চায়ের দোকানের ভেতরে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে গফফারের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চায়ের দোকানের ভেতরে অবস্থানকালে দুর্বৃত্তরা তরিকুলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।