সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
জাতীয় • অপরাধ

গোপালগঞ্জে সহিংসতা সতর্ক পদক্ষেপের পক্ষে সরকার দুই থানার খোয়া যাওয়া অস্ত্রের সংখ্যা নিরূপণ করা হচ্ছে

ইয়াসিন শেখ সজীব • ২১ নভেম্বর ২০২৬, ০৫:১০ সকাল

গোপালগঞ্জে সহিংসতা

সতর্ক পদক্ষেপের পক্ষে সরকার

দুই থানার খোয়া যাওয়া অস্ত্রের সংখ্যা নিরূপণ করা হচ্ছে

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সতর্ক অবস্থান নিয়েছে সরকার। নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, আগাম গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং নিরাপত্তা জোরদারে ছয় জেলার পুলিশ সুপারদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরতার বদলে কৌশলী পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আইজিপি গতকাল শুক্রবার গোপালগঞ্জ সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে ছয় জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত কয়েক দিন ধরে যারা হামলা, অগ্নিসংযোগ ও নাশকতায় জড়িয়েছে সিসি ক্যামেরার ফুটেজ ও সামাজিক মাধ্যম দেখে তাদের শনাক্ত করা হবে।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যরা গত কয়েক দিন গোপালগঞ্জে সহিংসতা চালায়। তারা জেলার দুই সরকার দলীয় সংসদ সদস্যের (এমপি) বাড়ি এবং একজনের মালিকানাধীন হাসপাতাল পুড়িয়ে দেয়। পোড়ানো হয় মুকসুদপুর ও টুঙ্গিপাড়া থানা। এছাড়া বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়।

এমন পরিস্থিতির মধ্যে গতকাল সকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জ আসেন পুলিশপ্রধান। সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। তারা পুড়িয়ে দেওয়া মুকসুদপুর থানা পরিদর্শন শেষে শহরের সার্কিট হাউসে অবস্থান নেন। মাঝে আইজিপি পুলিশ লাইন্সে কল্যাণ সভায় অংশ নেন।দিয়েছেন। বিষয়টি আমি জানতে পেরেছি।

বিজিবি ও আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে অপপ্রচারের অভিযোগ

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ’– সামাজিক মাধ্যমে এমন তথ্য প্রচার করা হচ্ছে। এ তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। গোপালগঞ্জে দায়িত্বরত সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ ও খাবারসামগ্রী নিজস্ব অর্থায়নে নগদ অর্থের বিনিময়ে কেনা হচ্ছে।

এদিকে আনসার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্বরত আনসার ব্যাটালিয়নের সদস্যদের জন্য খাবার সরবরাহকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত তথ্য বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।