সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
খুলনা • অপরাধ

খুলনায় এক যুবককে কু*পি*য়ে হ*ত্যা।

লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় হামলা; হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত ঘোষণা, হত্যার কারণ নিয়ে ধোঁয়াশা।

Khulna24 • ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ রাত

খুলনা নগরীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শহীদুল শেখ স্থানীয় বাসিন্দা। তাঁর বাবার নাম মাহতাব শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দুর্বৃত্তরা শহীদুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা গেলে পরবর্তী সময়ে জানানো হবে।

— খুলনা২৪ | সত্য প্রকাশে নির্ভীক।