সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
অপরাধ • রূপসা

খুলনার রূপসায় ৫৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

Khulna24 • ২০ নভেম্বর ২০২৬, ০৫:০৫ বিকাল

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম গাঁজাসহ তাওফিদুল ইসলাম ওরফে শাহানুর শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রূপসা থানা পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের খাজাডাঙ্গা মুন্সিপাড়া বায়তুল নূর জামে মসজিদের গেট ফলকের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে তাওফিদুল ইসলামের হেফাজত থেকে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা। গ্রেফতার তাওফিদুল ইসলাম উত্তর খাজাডাঙ্গা গ্রামের মৃত আকবার ইসলামের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতেন এবং সুযোগ বুঝে তা বিক্রি করতেন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রূপসা থানায় মামলা করা হয়েছে।