Khulna24 • ১০ নভেম্বর ২০২৬, ০৫:০১ সকাল
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চক্রাখালী এলাকায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাতের আঁধারে কে বা কারা কার্যালয়টিতে আগুন দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় চক্রাখালী এলাকায় অবস্থিত ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় কার্যালয়ের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।