সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
খুলনা • ডুমুরিয়া

খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

Khulna24 • ২১ অক্টোবর ২০২৬, ০৫:১০ সকাল

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার ১৮ মাইল বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী (৪৫) এবং একই গ্রামের কাটাখাল এলাকার মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে ১৮ মাইল বাজারসংলগ্ন এলাকায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।

দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।