সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
আন্তর্জাতিক

কপ-সম্মেল নিয়ে উন্নত বিশ্বের সদিচ্ছার অভাব

মোঃ মামুনুল ইসলাম • ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ বিকাল

জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP) নিয়ে উন্নত বিশ্বের সদিচ্ছার অভাবের ফলে ভুক্তভোগী হচ্ছে দরিদ্র দেশগুলো।

১৯৯২ সালে প্রথম Earth Summit এ ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ কাঠামো সনদ (UNFCCC) সাক্ষরিত হয়।এর আওতায় ১৯৯৫ সাল থেকে সদস্য দেশগুলোকে নিয়ে প্রতি বছর একটি করে সম্মেলন অনুষ্ঠিত হয় যা "জলবায়ু পরিবর্তন সম্মেলন " বা কপ ( COP) নামে পরিচিত।

১৬ তম সম্মেলন অর্থাৎ ২০১০ সালে কপ-১৬ তে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সাহায্য করার জন্য Green Climate Fund- GCF গঠিত হয়।কথা ছিল ২০২০ সাল নাগাদ এই তহবিলের পরিমাণ ১০০ বিলিয়ন করা হবে।যা আজ পর্যন্ত করা হয় নি।

২১তম সম্মেলনে ২০১৫ সালে "প্যারিস চুক্তি" সাক্ষরিত হয়।২০৫০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ নেট-জিরোতে নামিয়ে আনতে বিশ্বের শীর্ষ দেশগুলো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল।কিন্তু যুক্তরাষ্ট্র ২০২৫ সালের ২০ জানুয়ারি এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়,যা এক বছর পর অর্থাৎ ২০২৬ সাল থেকে কার্যকর হয়েছে।

২৭ তম সম্মেলন অর্থাৎ ২০২২ সালে মিশরে অনুষ্ঠিত কপ-২৭ এ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত গরীব দেশগুলোকে সহায়তার জন্য "Loss and Damage" তহবিল গঠনের চুক্তি হয়।কিন্তু ভুক্তভোগী দেশগুলো কখনো পর্যাপ্ত তহবিল পাই নি।

এই বছর তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ ৭৪৮ কোটি টাকা অনুদান পেয়েছে বলে বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন বিভাগের বিশেষ সহকারী নিশ্চিত করেছেন।কিন্তু সেটা পর্যাপ্ত না।বাংলাদেশের শুধুমাত্র জলবায়ু অভিযোজন (Adaptation) খাতেই প্রতি বছর প্রায় ৮.৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। সেখানে কপ-৩১ থেকে পাওয়া ৬৩ মিলিয়ন ডলার বা ৭৮৪ কোটি টাকা বার্ষিক অভিযোজন চাহিদার মাত্র ১.৪ শতাংশের মতো।

এই বছর কপ-৩১ এ তুরস্কে আন্তালিয়ায় অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সেখানে শীর্ষ কোনো দেশ অংশ নেয় নি।ভারত,যুক্তরাষ্ট্র,চীন,জাপান,কানাডা,ইতালি,ফ্রান্স কোনো দেশ অংশগ্রহণ করছে না।ফলে ফান্ডগুলোতে পর্যাপ্ত তহবিল সংগ্রহ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।বিশ্বনেতাদের এই প্রতারণায় ক্ষতিগ্রস্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো।তুরস্ক নিজেই ইউরোপের সবচেয়ে বেশি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছে।

শিল্প বিপ্লব গুলোর ফলে উন্নত দেশগুলোই সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের জন্য দায়ী।তারাই ভারী শিল্পগুলো পরিচালনা করছে।যেখানে বাংলাদেশের নিঃসরণ ০.৫ শতাংশের কাছাকাছি। অথচ জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী বাংলাদেশই বেশি।

উন্নয়নশীল দেশগুলোতে এসব শিল্প স্থাপন করে তাদের পরিবেশ নষ্ট করছে।দুর্যোগের মুখোমুখি হচ্ছে দেশগুলো। মালদ্বীপের মতো দেশ আজ বিলুপ্তির পথে।আবার জলবায়ু রক্ষার জন্য তাদেরই চাপ দিচ্ছে।পর্যাপ্ত তহবিলও দিচ্ছে না।

ফলে ভুক্তভোগী অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত তহবিল না পাওয়ায় প্রতি বছর দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে।

মো. মামুনুল ইসলাম

ছাত্র, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ