সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
চাকরি

এসিআই মোটরসে চাকরি, বয়স ২৪ হলেই আবেদন

ইয়াসিন শেখ সজীব • ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ সকাল

এসিআই মোটরসে চাকরি, বয়স ২৪ হলেই আবেদন

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই মোটরস। প্রতিষ্ঠানটি তাদের রিটেইল ফাইন্যান্স বিভাগ সিনিয়র/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত।

আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ২৪ বছর হলেই আবেদন করা যাবে। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

বিভাগ: রিটেইল ফাইন্যান্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজিতে (কথ্য ও লিখিত) যোগাযোগে দক্ষ। ডেটা বিশ্লেষণ, রিপোর্টিং এবং উপস্থাপনার (প্রেজেন্টেশন) কাজে এমএস এক্সেল ও পাওয়ারপয়েন্টে পারদর্শী।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৬ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৯ নভেম্বর ২০২৬