সম্পূর্ণ সাইটে দেখুন (মন্তব্য ও শেয়ার-সহ)
রাজনীতি • অপরাধ

আমির হামজার নারী ঘটিত কিছু ভিডিও ও অডিও ফাঁস করলেন রাশেদ খান।

আমির হামজার কথোপকথনের অডিও প্রকাশের দাবি রাশেদ খানের, জামায়াতের পদক্ষেপ নিয়ে প্রশ্ন

Khulna24 • ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ রাত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে নারীসংক্রান্ত কথোপকথনের কয়েকটি ভিডিও ও অডিও পাওয়ার দাবি করেছেন রাশেদ খান। এসব অডিও ও ভিডিওর সত্যতা যাচাই করেছেন বলেও দাবি করেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান আমির হামজার কথোপকথনের একটি অংশ তুলে ধরেন। সেখানে আমির হামজার কণ্ঠসদৃশ কথোপকথনে অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায় বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত কথোপকথনের একাংশে বলতে শোনা যায়, “আপনাদের ওপর আমার কোনো রাগ, ক্ষোভ, অভিমান কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।”

কথোপকথনের অন্য অংশে তিনি বলেন, “অন্যায় করার পরে অনুতপ্ত হলে তারে মানুষ তো অন্তত মাফ করার কথা। আপনারা ইসলামি মাইন্ডের যদি মানুষ হন।”

এ ছাড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাঁদের পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছার কথাও ওই কথোপকথনে উঠে এসেছে।

রাশেদ খান তাঁর পোস্টে আরও দাবি করেন, এ-সংক্রান্ত অডিওর লিংক কমেন্ট বক্সে যুক্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামী আমির হামজার বিরুদ্ধে কী ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে, তা দেখার অপেক্ষায় রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তবে প্রকাশিত অডিও-ভিডিওর স্বাধীন সত্যতা যাচাই, কথোপকথনের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট এবং এ বিষয়ে আমির হামজা বা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা গেলে সংবাদটি হালনাগাদ করা হবে।